Breaking News

 

Country

2 years ago

Mahua Moitra Ethics Committee Report : দুপুর ২টোয় মহুয়াকে বহিষ্কারের প্রস্তাব! কি সিদ্ধান্ত জানা গেল এথিক্স কমিটির রিপোর্টে?

Mohua Moitra  (File Picture)
Mohua Moitra (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মহুয়া মৈত্রর বিরুদ্ধে পেশ করা হল ক্যাশ ফর কোয়্যারি মামলার এথিক্স কমিটি রিপোর্ট।  জানা যাচ্ছে, এই রিপোর্টে তাঁকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।  আবার অন্যদিকে মহুয়াকে ঘিরে চাঞ্চল্য লোকসভায়। অধ্যক্ষ ওম বিড়লার কাছে এথিক্স কমিটির খসড়া রিপোর্ট এবং তাতে চর্চার জন্য ৪৮ ঘণ্টা সময় চাইল তৃণমূল কংগ্রেস।

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ সৌগত রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং-এর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা মহুয়ার বিরুদ্ধে পেশ হওয়া এই রিপোর্ট নিয়ে আলোচনা চেয়েছেন। এদিকে, শুক্রবারই দুপুর ২টো নাগাদ মহুয়াকে বহিষ্কার করার জন্য লোকসভায় রেজলিউশন আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় শাসক দল।

শুক্রবার মহুয়া ইস্যুকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয় লোকসভা। সকাল ১১টায় সভার কাজ শুরু হওয়া মাত্র মহুয়া ইস্যুতে বক্তব্য রাখতে চান কংগ্রেসের লোকসভা দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। স্পিকার তাঁর আর্জি খারিজ করলে উত্তাল হয়ে ওঠে লোকসভা অধিবেশন। বেলা ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় সেশন।

এরপর রাজেন্দ্র আগরওয়ালের নির্দেশে মহুয়া বিষয়ক এথিক্স কমিটির রিপোর্ট সংসদে পেশ করেন কমিটি সভাপতি সাংসদ বিনোদ সোনকর। তারপরই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় সহ বিরোধী শিবির নেমে আসে ওয়েলে। স্লোগান ওঠে 'মহিলা পে জুর্ম বন্ধ করো'। 'ভারত কে বেটি কো জিনে দো'। এরপর ফের একবার উত্তেজনা সামলা দিতে দুপুর ২টো পর্যন্ত সভার কাজ মুলতুবি রাখেন রাজেন্দ্র আগরওয়াল।

You might also like!