Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Chattisgarh: ১৪ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে সফর প্রধানমন্ত্রীর, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

Prime Minister's visit to Madhya Pradesh and Chhattisgarh on September 14
Prime Minister's visit to Madhya Pradesh and Chhattisgarh on September 14

 

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সফরে যাচ্ছেন। এই সফরে দুই রাজ্যে বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। বৃহস্পতিবার বেলা ১১.১৫ মিনিট নাগাদ মধ্যপ্রদেশের বিনায় পৌঁছবেন প্রধানমন্ত্রী, সেখানে তিনি ৫০ হাজার ৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে ‘বিনা রিফাইনারিতে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স’ এবং সমগ্র মধ্যপ্রদেশজুড়ে ১০টি নতুন শিল্প প্রকল্প।

এরপর বিকেল ৩.১৫ মিনিট নাগাদ ছত্তিশগড়ের রায়গড়ে পৌঁছবেন প্রধানমন্ত্রী মোদী, সেখানে তিনি গুরুত্বপূর্ণ রেল সেক্টর প্রকল্পগুলি দেশকে উৎসর্গ করবেন। অনুষ্ঠান চলাকালীন, প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের নয়টি জেলায় ‘ক্রিটিকাল কেয়ার ব্লক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এক লক্ষ সিকেল সেল কাউন্সেলিং কার্ডও বিতরণ করবেন।

You might also like!