Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

PM Modi Uttarakhand Visit: বৃহস্পতিবার উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

PM Narendra Modi
PM Narendra Modi

 

নয়াদিল্লি, ৫ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে এই বিষয়ে। তাদের তরফে জানানো হয়েছে, "প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ৬ মার্চ উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন। তিনি সকাল সাড়ে ৯টা নাগাদ মুখোয়া-য় মা গঙ্গার শীতকালীন বাসস্থান পরিদর্শন করবেন ও সেখানে প্রার্থনা করবেন। সকাল ১০.৪০ মিনিট নাগাদ তিনি একটি পদযাত্রা ও বাইক র‍্যালির সূচনা করবেন। হর্শিলে একটি জনসভায় ভাষণও দেবেন তিনি। উত্তরাখণ্ড সরকার এ বছর একটি শীতকালীন পর্যটন কর্মসূচি শুরু করেছে। হাজার হাজার ভক্ত ইতিমধ্যেই গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথের শীতকালীন বাসস্থান পরিদর্শন করেছেন। ধর্মীয় পর্যটনের প্রসারে এবং স্থানীয় অর্থনীতি, হোম-স্টে, পর্যটনের সঙ্গে যুক্ত বাণিজ্য সহ অন্যান্য বিষয়কে উজ্জীবিত করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।"

You might also like!