পণ্য আনলোডিঙে এনএফ রেলের স্থির বৃদ্ধি বহাল, গত ছয় মাসে ৭০৯৯টি রেক আনলোড

N F Rail
N F Rail

 


গুয়াহাটি : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে পণ্য আনলোডিঙের ক্ষেত্রে ধারাবাহিকভাবে স্থির বৃদ্ধি পঞ্জিয়ন করে আসছে। চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে সেপ্টেম্বর, এই ছয় মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ৭,০৯৯টি পণ্যবাহী রেক আনলোড করেছে। বিগত বছরের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ১১.৩৩ শতাংশ। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে গত সেপ্টেম্বরে ১,২৬৬টি পণ্যবাহী রেক আনলোড করেছে। এ-ক্ষেত্রে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ১৫.৪০ শতাংশ অধিক।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেসবার্তায় জানান, এনএফ রেলওয়ে এফসিআই-এর চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, খাদ্যশস্য, সার, সিমেন্ট, কয়লা, শাকসবজি, অটো, ট্যাংক, কন্টেইনারের মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।

সেপ্টেম্বরের মধ্যে অসমে ৬৭৮টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩৭২টি রেকে অত্যাবশ্যক সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ১৪৬টি রেক, নাগাল্যান্ডে ২৪টি রেক, মণিপুরে ৬টি রেক, অরুণাচল প্রদেশে ৭টি রেক ও মিজোরামে ৭টি রেক আনলোড করা হয়। এছাড়াও, সংশ্লিষ্ট মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২২৬টি পণ্য রেক ও বিহারে ১৭২টি পণ্য রেক আনলোড করা হয়।

বর্ধিত রক্ষণাবেক্ষণের প্রচেষ্টার ফলে উন্নত টার্মিনাল হ্যান্ডলিং সুবিধা ও সমস্ত স্তরে ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করার ফলে চলাচলের ক্ষেত্রে উন্নতিসাধন ঘটেছে এবং টার্নঅ্যারাউন্ড সময় হ্রাস-এর সাথে আনলোডিংও বৃদ্ধি হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…