Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Narendra Modi:জন্মজয়ন্তীতে ইন্দিরাকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর, শ্রদ্ধাঞ্জলি অর্পণ সোনিয়া ও খাড়গের

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৯ নভেম্বর : জন্মজয়ন্তীতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ইন্দিরাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রমুখই। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, "জন্মবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য।"

এদিন সকালেই ইন্দিরা গান্ধীর সমাধিস্থল শক্তি স্থলে গিয়ে তাঁকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী প্রমুখ। শক্তিস্থলে ইন্দিরাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সকলে।


You might also like!