Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Country

1 month ago

Tamil Nadu Bus Accident: তামিলনাড়ু দুর্ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী, আর্থিক সহায়তা ঘোষণা

PM Modi condoles deaths in TN bus collision
PM Modi condoles deaths in TN bus collision

 

নয়াদিল্লি, ১ ডিসেম্বর : তামিলনাড়ুর শিবগঙ্গায় ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহত ও আহতদের পরিবারপিছু আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদী। সোমবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, তামিলনাড়ুর শিবগঙ্গায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা গভীরভাবে শোকাহত প্রধানমন্ত্রী। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী এবং নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

তামিলনাড়ুর শিবগঙ্গায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় অন্তত ১১ জনের। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, নিহতদের মধ্যে এক শিশু এবং আট জন মহিলাও রয়েছেন। পথ দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বাস দুর্ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন।

দুর্ঘটনায় নিহত তিন মহিলার মৃতদেহের ময়নাতদন্ত করা হয় এবং রাতেই মৃতদেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে প্রত্যেকের জন্য ৩ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেকও দেওয়া হয়। শিবগঙ্গা জেলার তিরুপ্পত্তুরের কাছে ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় আহতরা বর্তমানে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

You might also like!