
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২২ জানুয়ারিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি একেবারে তুঙ্গে। সেই বিশেষ দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রাম ভক্তরা। শুরু হয়ে গিয়েছে, আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কাজ। এরই মধ্যে রাম মন্দিরের পুরোহিত নিয়োগের প্রক্রিয়া চলছিল।
পুজারি হিসেবে প্রথম পছন্দ দুধেশ্বরনাথ বৈদ্য বিদ্যাপীঠের ছাত্র মোহিত পাণ্ডে। প্রায় ৩ হাজার পুজারি ইন্টারভিউ দেন। তার মধ্যে থেকে শর্টলিস্ট করা হয় ২০ জনকে। সেই তালিকায় অন্যতম এই মোহিত পাণ্ডে। এখনও পর্যন্ত সকলকে ছাপিয়ে এগিয়ে রয়েছেন তিনিই। এই ২০ জনেরই ছয় মাস পর্যন্ত ট্রেনিং হবে। তারপর হবে চূড়ান্ত পর্বের নিয়োগ।
