Breaking News
 
WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন Election Commission: কমিশনের কড়া বার্তা! অভ্যন্তরীণ গণতন্ত্রে নজরদারি, রাজনৈতিক দলগুলোকে এক মাসের মধ্যে সংবিধান পেশের নির্দেশ Amazon: কর্মসংস্থানে বড় সাফল্য! আমাজনের ৩১ লক্ষ কোটি টাকার বিনিয়োগ—আগামী ৫ বছরে ১০ লক্ষ চাকরির সুযোগ ভারতে Abhishek Banerjee : ৬৪৬ দিনের অপেক্ষা! অভিষেকের দাবির পরেও কেন প্রকাশ হলো না 'শ্বেতপত্র'? কেন্দ্রকে চেপে ধরলেন তৃণমূল সাংসদরা

 

Country

2 weeks ago

Barabanki Accident : ওভারব্রিজের রেলিং ভেঙে ট্রাক পড়ল রেল লাইনে, রক্ষা পেল গরিব রথ এক্সপ্রেস

Senior Police Supervise Rescue Efforts
Senior Police Supervise Rescue Efforts

 

বরাবাঁকি, ২৭ নভেম্বর : রেলওয়ে ওভারব্রিজের রেলিং ভেঙে প্লাইউড বোঝাই ট্রাক পড়ল ২৫ ফুট নীচের রেললাইনে। অল্পের জন্য রক্ষা পেল অমৃতসর থেকে বিহারের সহরসাগামী গরিব রথ এক্সপ্রেস ট্রেন। ওই ট্রেন পাশের রেল লাইন দিয়ে ছুটছিল। বুধবার রাত ৯টা নাগাদ উত্তর প্রদেশের বরাবাঁকি জেলায় দুর্ঘটনা।

পুলিশ ও রেল সূত্রে খবর, ট্রাক নীচে পড়ার সময় ওভারহেড বিদ্যুতের তার ছিঁড়ে যায়। তার জেরে বিদ্যুৎ সংযোগ ছিন্ন হওয়ায় গরিব রথ এক্সপ্রেস দাঁড়িয়ে যায়। তা না হলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটত। দুর্ঘটনায় গুরুতর জখম হন ট্রাকচালক। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

You might also like!