Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Road accident in Madhyapradesh:মধ্যপ্রদেশে দ্রুতগামী ট্রাক্টর দুটি বাইককে ধাক্কা দিলে মৃত এক, আহত তিন

Road accident in Madhyapradesh
Road accident in Madhyapradesh

 

রাজগড়, ১৯ নভেম্বর  : মধ্যপ্রদেশের রাজগড় জেলায় একটি ট্রাক্টর ও দুটি বাইকের মধ্যে সংঘর্ষে একজন মহিলার মৃত্যু হয়েছে। তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, শনিবার সন্ধ্যা নাগাদ রাজগড় জেলার কুড়াওয়ার থানা এলাকার তালেন রোডে অবস্থিত মনপুরাগুজরাটি জয়েন্টের কাছে। পুলিশ রবিবার ময়নাতদন্ত করে মৃতদেহ মহিলার পরিবারের হাতে তুলে দিয়েছে। ট্রাক্টর চালকের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে।

একটি দ্রুতগামী ট্রাক্টর দুটি বাইককে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় একটি বাইকে থাকা ৫৫ বছর বয়সী মহিলার মৃত্যু হয়। মৃতের নাম গিরিজাবাই (৫৫), তিনি অঙ্গনওয়াড়িতে কাজ করতেন। দুটি বাইকের মোট তিনজন আহত হন৷

পুলিশের এসআই আরকে কাকোদিয়া জানিয়েছেন , শনিবার সন্ধ্যায় তালেন রোডে অবস্থিত মনপুরাগুজরাটি জয়েন্টের কাছে একটি দ্রুতগামী ট্রাক্টর একের পর এক বাইককে ধাক্কা দিলে দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, তিনজন আহত হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ অজ্ঞাত পরিচয় চালকের বিরুদ্ধে ২৭৯, ৩৩৭, ৩০৪ এ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

You might also like!