Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Country

9 months ago

Javed Akhtar: ভূ-রাজনীতি নয়, ‘বিশ্বাসঘাতকতা’! তালিবান বিদেশমন্ত্রীর অভ্যর্থনায় কেন্দ্রকে নিশানা জাভেদ আখতারের

hang my head in shame says javed akhtar on reception given to taliban
hang my head in shame says javed akhtar on reception given to taliban

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তালিবান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ৬ দিনের ভারত সফর ঘিরে বিতর্ক তুঙ্গে। ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা দখলের পর প্রথমবার ভারতে এসে মোদি সরকারের কাছ থেকে ‘উষ্ণ অভ্যর্থনা’ পাওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন গীতিকার জাভেদ আখতার। এই ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “মাথা কাটা যাচ্ছে।”

ভারতের মাটিতে তালিবানকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনায় দুঃখ প্রকাশ করে এদিন এক্স হ্যান্ডেলে জাভেদ লেখেন, ‘বিশ্বের সবচেয়ে ভয়ংকর জঙ্গি গোষ্ঠী হল তালিবান। তাদের প্রতিনিধিকে সম্মান ও অভ্যর্থনা জানানো হচ্ছে। যারা সম্মান জানাচ্ছে তাঁরা আবার সমস্তরকম সন্ত্রাসের বিরোধিতা করে। এই ঘটনা দেখে লজ্জায় মাথাকাটা যাচ্ছে আমার। দেওবন্দের লজ্জা পাওয়া উচিত তাঁরা এহেন ব্যক্তিকে সম্মান প্রদর্শন করেছে। মনে রাখা উচিত, এরা সেই লোক যারা নিজের দেশে নারী শিক্ষা পুরোপুরি নিষিদ্ধ করেছে। দেশের ভাই-বোনেরা, দেশে হচ্ছেটা কী?’

শুধু জাভেদ নন, সম্প্রতি তালিবানের ভারত সফরে কেন্দ্রকে দুষেছিলেন মেহবুবা। তিনি বলেন, “আপনারা তো তালিবানকে একসময় সন্ত্রাসী বলতেন। আজ তাঁদের সঙ্গে আলোচনা করছেন, তাহলে নিজের লোকেদের সঙ্গে শত্রুতা কেন করা হচ্ছে? নিজের লোকেদের গলা টিপে ধরা হচ্ছে কেন? দেশের ভিতরে আপনাদের লোকেরা দাঁড়িওয়ালাদের দাঁড়ি কেটে নিচ্ছে। অথচ মাথায় পাগড়ি পরে লম্বা দাঁড়িওয়ালা লোকেরা দেশে আসছেন। তাঁদের সামনে আপনারা হাতজোড় করে দাঁড়াচ্ছেন।”

উল্লেখ্য, ৬ দিনের সফরে ভারতে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। গতকাল বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন তিনি। জয়শংকরের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করে আমির বলেন, তাঁর সঙ্গে বিদেশমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয়েছে। তাঁর কথায়, ”উন্নয়নমূলক প্রকল্প ও আফগানিস্তানে নিজেদের সম্ভাবনা বৃদ্ধি করার ভারতের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।” সেই সঙ্গেই নিরাপত্তা বিষয়েও মুখ খোলেন তিনি। বলেন, ”নিরাপত্তা সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা আফগানিস্তানের ভূখণ্ডকে কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। উভয়পক্ষই এই বিষয়ে যোগাযোগ রাখবে।”

You might also like!