
শ্রীনগর, ৪ ডিসেম্বর: রাতের তাপমাত্রা আরও নামল কাশ্মীরে, শীতের দাপটে কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা। ভূস্বর্গের প্রায় অধিকাংশ স্থানেই রাতের তাপমাত্রা নেমে হিমাঙ্কের নীচে পৌঁছেছে। মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে পহেলগাম। কাজিগুন্ড, কুপওয়ারা এবং গুলমার্গ-সহ বেশ কয়েকটি স্থানে তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে পৌঁছেছে।
কুপওয়ারায় পারদ নেমে মাইনাস ২.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, কোকেরনাগে সর্বনিম্ন তাপমাত্রা ০.৮ ডিগ্রি সেলসিয়াস। গুলমার্গে মাইনাস ৩.০ ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ কাশ্মীরের কাজিগুন্ডে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ০.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের মতে, শুষ্ক ও মেঘলা আবহাওয়া চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।
