Breaking News

 

Country

2 years ago

Mohan Bhagbat: জম্মুর মাতা বাবে ওয়ালীর মন্দিরে পূজা দিলেন মোহন ভাগবত

Dr. Mohan Bhagwat (File Picture)
Dr. Mohan Bhagwat (File Picture)

 

জম্মু, ১৫ অক্টোবর : জম্মুর মাতা বাবে ওয়ালীর দর্শন করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত । রবিবার শারদীয়া নবরাত্রির প্রথম দিন জম্মু শহরের মাতা বাবে ওয়ালীর মন্দিরে পূজা দেন সরসঙ্ঘচালক । এদিন তিনি সকলকে নবরাত্রির শুভেচ্ছাও জানিয়েছেন।

ডাঃ ভাগবত শনিবার একটি অনুষ্ঠানে সংঘের স্বয়ংসেবকদের পরিবেশ রক্ষা, সামাজিক সম্প্রীতি এবং ভারতের ঐতিহ্যগত পরিবার ব্যবস্থাকে শক্তিশালী করতে নির্দেশ দেন। তিনি সকলকে এসবকিছুর উপর গুরুত্ব দিতে জোর দেন। ডাঃ ভাগবত বলেন, সাংগঠনিক যোগাযোগকে আরও বিস্তৃত করার পাশাপাশি আরএসএস-এর বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া উচিত।

You might also like!