
গোয়ালিয়র, ১২ ফেব্রুয়ারি : মোদীজি শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রীই নন, তিনি প্রধান সেবক ও রক্ষাকর্তাও। বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তিনি বারবার দেখিয়েছেন, তাঁর মেয়াদে তিনি শুধুমাত্র প্রধানমন্ত্রীই নন, তিনি প্রধান সেবক এবং রক্ষাকর্তা।"
সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আরও বলেছেন, "এমনকি যদি ইউক্রেন যুদ্ধের সময়ের কথা বলা হয়, ভারতীয় পড়ুয়াদের নিরাপদে ফিরিয়ে আনা হয়, অথবা গত ১০ বছরে এরকম যদি অনেক ঘটনা ঘটে থাকে, তবে প্রত্যেক ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনার দায়িত্ব প্রধানমন্ত্রী সফলভাবে পরিচালনা করেছেন। এটিই দায়িত্ববোধের আরেকটি উদাহরণ।"
