Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Narendra Modi:"মীরাবাইয়ের জীবন বিশুদ্ধ ভক্তি ও বিশ্বাসের এক অনন্য উদাহরণ", শ্রদ্ধা মোদীর

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২৩ নভেম্বর  : মীরাবাইয়ের ৫২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “সাদ্ধী মীরাবাইয়ের জীবন বিশুদ্ধ ভক্তি ও বিশ্বাসের এক অনন্য উদাহরণ। ভগবান শ্রী কৃষ্ণকে উৎসর্গ করা তাঁর স্তব এবং মন্ত্রগুলি আজও আমাদের সকলের হৃদয়কে শ্রদ্ধায় পূর্ণ করে। তাঁর ৫২৫তম জন্মবার্ষিকীতে মথুরায় 'সাদ্ধী মীরাবাই জন্মোৎসব' আয়োজিত হচ্ছে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে আমিও এ সংক্রান্ত কর্মসূচিতে অংশ নেওয়ার সৌভাগ্য করব।”

প্রসঙ্গত, মীরাবাঈ (১৪৯৮-১৫৪৬) রাজস্থানঅঞ্চলের অধিবাসী ছিলেন। ছিলেন অভিজাতবংশীয় হিন্দু অতিন্দ্রীয়বাদীসংগীতশিল্পী ও সহজিয়া (অসাম্প্রদায়িক) কৃষ্ণ-ভক্ত। তিনি বৈষ্ণব ভক্তি আন্দোলনের সন্ত ধারার প্রধান ব্যক্তিত্বদের অন্যতম। মনে করা হয়, তিনি বারোশো থেকে তেরোশোভজন রচনা করেছিলেন। এই গানগুলি সারা ভারতে জনপ্রিয়তা লাভ করে। ভক্তিবাদী ধারায় রচিত এই গানগুলির মাধ্যমে তিনি কৃষ্ণের প্রতি তাঁর প্রেম ব্যক্ত করেছিলেন।


You might also like!