Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Mayawati on women reservation bill: মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রশ্ন তুললেন মায়াবতী, বললেন নির্বাচনকে মাথায় রেখেই এটি আনা হয়েছে

Mayawati (File Picture)
Mayawati (File Picture)

 

লখনউ, ২০ সেপ্টেম্বর  : মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রশ্ন তুললেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। তাঁর মতে, নির্বাচনকে মাথায় রেখেই এই বিল আনা হয়েছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে মায়াবতী বলেছেন, "এটা স্পষ্ট যে আসন্ন বিধানসভা নির্বাচন এবং ২০২৪ লোকসভা নির্বাচনের কারণে এই (মহিলা সংরক্ষণ) বিল আনা হয়েছে।" মায়াবতী আরও বলেছেন, "পার্লামেন্টে (মহিলা সংরক্ষণ) বিল পাস হলেই দেশে একটি আদমশুমারি করা হবে। এটি (সংসদ থেকে) অনুমোদন পাবে, কিন্তু অবিলম্বে তা কার্যকর করা হবে না।"

মায়াবতী আরও মন্তব্য করেছেন, "মহিলা সংরক্ষণ বিলের কিছু বিধান রয়েছে, যা এর বাস্তবায়ন ১৫ থেকে ১৬ বছর বিলম্বিত করবে।" মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে মায়াবতী বলেছেন, "দু'টি বিধান যাতে বাদ দেওয়া হয় অথবা মহিলারা যাতে দ্রুত সংরক্ষণ পায় সেই উপায় খুঁজে বের করার জন্য আমাদের দল সরকারের আবেদন করেছে।"

You might also like!