
পাটনা, ১৫ ফেব্রুয়ারি : আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) মনোজ ঝা। বৃহস্পতিবার বিহার বিধানসভায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন মনোজ ঝা। তিনি যখন মনোনয়ন পত্র জমা দেন, তখন উপস্থিত ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আরজেডি প্রদ্যান লালু প্রসাদ যাদব।
এছাড়াও উপস্থিত ছিলেন লালুর স্ত্রী রাবড়ি দেবী, লালুর ছেলে তেজস্বী যাদব ও তেজপ্রতাপ যাদব। সকলের উপস্থিতিতে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোজ ঝা। উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার নির্বাচন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি।
