Country

3 years ago

Mamata Banerjee Not going Karnataka : সিদ্দা ও শিবকুমারের শপথে যেতে পারছেন না মমতা, যাবেন কাকলি ঘোষ দস্তিদার

Mamata Banerjee CM of West Bengal (File Picture)
Mamata Banerjee CM of West Bengal (File Picture)

 

কলকাতা, ১৯ মে : কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্দারমাইয়া ও উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে পারছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার হয়ে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

২০ মে, শনিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, শুক্রবার তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও''ব্রায়েন জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন কাকলি ঘোষ দস্তিদার।


You might also like!