Country

2 years ago

Mahua Moitra:অর্থের বিনিময়ে প্রশ্ন : এথিক্স কমিটির কাছে সময় চাইলেন মহুয়া মৈত্র

Mahua Moitra
Mahua Moitra

 

নয়াদিল্লি, ২৭ অক্টোবর: অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন অভিযোগে রীতিমতো বিদ্ধ তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। অর্থের বিনিময়ে প্রশ্ন করার যে অভিযোগ উঠেছে মহুয়ার বিরুদ্ধে সে বিষয়ে লোকসভার এথিক্স কমিটি তাঁকে আগামী ৩১ অক্টোবর নিজের বক্তব্য জানানোর জন্য সমন পাঠিয়েছে।

তবে এথিক্স কমিটির কাছে আরও সময় চাইলেন মহুয়া মৈত্র। শুক্রবার এক্স মাধ্যমে মহুয়া জানিয়েছেন, এথিক্স কমিটির চেয়ারম্যান লাইভ টিভি-তে ঘোষণা করেছেন আমাকে ৩১ অক্টোবর হাজিরা দেওয়ার জন্য, অথচ সন্ধ্যা ৭.২০ মিনিট নাগাদ অফিসিয়াল মেল পেয়েছি আমি। ৪ নভেম্বর পর্যন্ত পূর্ব নির্ধারিত কিছু কাজের জন্য তিনি যেতে পারবেন বলেই ইঙ্গিত দিয়েছেন।

You might also like!