Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Female securty force: কাজিরঙা জাতীয় উদ্যানের সুরক্ষার দায়িত্ব নিলেন মহিলা শক্তি

Mahila Shakti took responsibility for the protection of Kaziranga National Park
Mahila Shakti took responsibility for the protection of Kaziranga National Park

 

কাজিরঙা, ১৪ সেপ্টেম্বর : গোলাঘাট জেলার অন্তর্গত কাজিরঙা জাতীয় উদ্যানের সুরক্ষার দায়িত্ব নিয়েছেন মহিলা শক্তি৷ পুরুষ জওয়ানদের কাঁধে কাঁধ মিলিয়ে এবার উদ্যানের সুরক্ষার দায়িত্ব পালন করবেন শতাধিক প্রশিক্ষিত যুবতী৷

রাজ্য সরকারের সদ্য নিয়োগ প্ৰক্ৰিয়ায় বন সুরক্ষা কৰ্মী হিসেবে এঁরা চাকরি পেয়েছিলেন৷ নিয়োগপত্র পাওয়ার পর ওই সব যুবতীকে প্ৰশিক্ষণ দিয়ে সংস্থাপন দেওয়া হয়েছে কাজিরঙা জাতীয় উদ্যানে৷ তাঁদের মধ্যে ১৫ জনকে সংস্থাপন দেওয়া হয়েছে বাগরি বনাঞ্চল এবং বাকিদের কাজিরঙার বুকচিরে ধাবিত জাতীয় সড়কে৷

একজন বনকৰ্মী হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করতে তাঁরা প্ৰস্তুত, জানিয়েছেন সদ্য নিয়োজিত মহিলা বন সুরক্ষা জওয়ানরা৷ এর প্রতিফলন দেখা গেছে তাঁদের কর্তব্যনিষ্ঠায়৷ ইতিমধ্যে মহিলা শক্তি নিজেদের দক্ষতা প্রদর্শন করতে দিবানিশি কঠোর পরিশ্রম করছেন৷

You might also like!