Breaking News
 
Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল CM Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত সরকারের, কলকাতা-সহ একাধিক এলাকায় বন্ধ নির্মাণকাজ

 

Country

3 years ago

Goutam Adani : আদানি ইস্যুতে উত্তাল সংসদ, বিরোধীদের হইচইয়ে দিনের মত মুলতুবি উভয়কক্ষের অধিবেশন

Loksabha and rajya sabha adjorned
Loksabha and rajya sabha adjorned

 

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি : শান্তি ফিরছেই না সংসদে, আদানি ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের কারণে সোমবার উত্তাল হল সংসদের উভয়কক্ষ। কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের স্লোগান ও হইহট্টগোলের কারণে প্রথমে দুপুর দু'টো অবধি মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। পরে পুনরায় অধিবেশন শুরু হলেও, একই পরিস্থিতি বজায় থাকে। তাই দিনের মতো মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।

আদানি ইস্যুতে আলোচনার দাবিতে অনড় বিরোধীদের তুমুল হইহট্টগোলের জেরে সোমবারও বিঘ্নিত হল সংসদের উভয় কক্ষের কাজকর্ম। তুমুল হইচইয়ের কারণে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন প্রথমে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। সংসদ চত্ত্বরে এদিন সকালে বিরোধী দলগুলি এই বিষয়ে যৌথ সংসদীয় কমিটি অথবা সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্তের দাবিতে বিক্ষোভ দেখান। সংসদের বাজেট অধিবেশনে নিজেদের রণকৌশল ঠিক করতে সোমবার সকালেই বৈঠকে বসেন বিরোধী দলের সাংসদরা। বৈঠকের পরে তাঁরা আদানি ইস্যুতে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান।

পরে অধিবেশন শুরু হওয়ার পর, যৌথ সংসদীয় কমিটি অথবা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আদানি গ্রুপের শেয়ার সংক্রান্ত কথিত বিতর্কের তদন্তের দাবি জানাতে থাকেন বিরোধী সাংসদরা। সংসদের উভয়কক্ষে এই ইস্যুতে আলোচনার দাবি জানান বিরোধী সাংসদরা। তুমুল হইচইয়ের কারণে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। লোকসভায় তুমুল হট্টগোলের মধ্যে স্পিকার ওম বিড়লা বলেন, সদন প্রত্যেক সদস্যের কথা শুনতে প্রস্তুত এবং যেভাবে হাউসকে ব্যাহত করা হচ্ছে তা নিন্দনীয়। একই চিত্র ছিল রাজ্যসভাতেও। চেয়ারম্যান জগদীপ ধনখড় আদানি গোষ্ঠী ইস্যুতে বিরোধী দলগুলির স্থগিতের নোটিশকে অস্বীকৃতি দেন। এরপরে, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, শিবসেনা, বাম এবং অন্যান্য বিরোধী সদস্যরা শোরগোল করতে থাকে। তুমুল হইচইয়ের কারণে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন প্রথমে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে যায়। পরে পুনরায় অধিবেশন শুরু হলেও, একই পরিস্থিতি বজায় থাকে। তাই দিনের মতো মুলতুবি করে দেওয়া হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।


You might also like!