Breaking News

 

Country

2 years ago

Lok Sabha Speaker Om Birla:নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় উত্তাল লোকসভা, স্পিকার বললেন আমরা সবাই উদ্বিগ্ন

Lok Sabha Speaker Om Birla
Lok Sabha Speaker Om Birla

 

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর : সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠল সংসদের নিম্নকক্ষ লোকসভা। বুধবার লোকসভাতেই নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছিল। এই নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় বৃহস্পতিবার লোকসভার অধিবেশন শুরু হতেই কেন্দ্রীয় সরকারের স্লোগান দিতে থাকেন বিরোধী দলের সাংসদরা। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করেন বিরোধী সাংসদরা। তুমুল হইহট্টগোলের কারণে দুপুর দু'টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভার অধিবেশন।

নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় লোকসভার স্পিকার ওম বিড়লা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এদিন লোকসভায় বলেছেন, "গতকাল সদনে যা হয়েছে, সে জন্য আমরা সবাই উদ্বিগ্ন। সংসদের নিরাপত্তার দায়িত্ব লোকসভা সচিবালয়ের।" প্রসঙ্গত, সংসদে ১৩ ডিসেম্বর, বুধবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় লোকসভা সচিবালয় আট কর্মীকে ইতিমধ্যেই বরখাস্ত করেছে।


You might also like!