
শ্রীনগর, ১৯ সেপ্টেম্বর : অনন্তনাগ এনকাউন্টারে শহীদ কনস্টেবল প্রদীপ সিংকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। শ্রদ্ধা নিবেদনের পর শহীদ সৈনিক প্রদীপ সিংয়ের মৃতদেহ সম্পূর্ণ সামরিক সম্মানের সঙ্গে শেষকৃত্যের জন্য তাঁর শহরে পাঠানো হবে।
লেফটেন্যান্ট গভর্নর বলেন, আমাদের বীর পুরুষদের অসীম সাহস এবং আত্মত্যাগকে অভিবাদন জানাচ্ছি। সমগ্র ভারতবাসী তাদের এই আত্মত্যাগের জন্য চিরকাল তাদের কাছে ঋণী হয়ে থাকবে। তিনি আরও জানান, এই দুঃসময়ে গোটা দেশ তাঁর পরিবারের পাশে রয়েছে।অনন্তনাগের গান্দোলের পাহাড়ি বনাঞ্চলে গত বুধবার থেকে চলা এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর হাতে দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে। সেইসময়ে ৪জন নিরাপত্তা কর্মী শহীদ হয়েছেন। যারমধ্যে একজন পুলিশ কর্মকর্তা, দুজন সেনা কর্মকর্তা এবং একজন সৈনিক রয়েছে। বর্তমানে ওই এলাকায় বাকি সন্ত্রাসবাদীদের মারতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে।
