
চণ্ডীগড়, ২৯ মে: সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে তাঁর ৩৬ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি টুইট করেছেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংকে তাঁর মৃত্যুবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধা জানাই, যিনি দরিদ্র, অসহায় এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য আজীবন লড়াই করেছিলেন। তাঁর আদর্শ জীবন কৃষকদের পাশাপাশি দেশের গ্রামীণ এলাকার উন্নয়নে আমাদের অনুপ্রাণিত করবে।
প্রসঙ্গত, চৌধুরী চরণ সিং ২৩ ডিসেম্বর ১৯০২ সালে উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি দেশের পঞ্চম প্রধানমন্ত্রী হন। তিনি ২৮ জুলাই ১৯৭৯ থেকে ১৪ জানুয়ারি ১৯৮০ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ১৯৩০ সালে মহাত্মা গান্ধীর আইন অমান্য আন্দোলনের সময় লবণ তৈরিতে অংশ নেন এবং জেলে যান। তিনি ২৯ মে ১৯৮৭ সালে মারা যান।
