Country

2 years ago

Jal abhishek yatra: আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই 'জল অভিষেক যাত্রা'-য় অনুমতি দেওয়া হয়নি : মনোহর লাল খাট্টার

M L khattar (File Picture)
M L khattar (File Picture)

 

চন্ডীগড়, ২৭ আগস্ট : নুহ-তে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই 'জল অভিষেক যাত্রা'-য় অনুমতি দেওয়া হয়নি। জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। রবিবার সকালে মুখ্যমন্ত্রী খাট্টার বলেছেন, "নুহ-তে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্যই 'জল অভিষেক যাত্রা' বের করার অনুমতি দেয়নি হরিয়ানা প্রশাসন। তবে ভক্তরা মন্দিরগুলিতে অনুষ্ঠান উদযাপন করতে পারবেন।"

এদিকে, বিশ্ব হিন্দু পরিষদের নেতা বিনোদ বনসল বলেছেন, "আগামীকাল (সোমবার) সকাল ১১টায় বের হবে জল অভিষেক যাত্রা। যেহেতু এটি একটি তীর্থযাত্রা, তাই এর জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।" জল অভিষেক যাত্রা প্রসঙ্গে বিজেপি নেতা আর পি সিং বলেছেন, "আইনশৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব।"

উল্লেখ্য, গত ৩১ জুলাই ধর্মীয় মিছিলের সময় সাম্প্রদায়িক সংঘর্ষে অশান্ত হয়ে উঠেছিল নুহ-সহ হরিয়ানার নানা জেলা। অতীতের সেই "ভুল" থেকে শিক্ষা নিয়ে এবার কঠোর হচ্ছে হরিয়ানা প্রশাসন। নুহতে 'শোভা যাত্রা'-র আগে প্রতিবেশী রাজ্য রাজস্থান এবং উত্তর প্রদেশের সঙ্গে সীমানা সিল করার সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা সরকার।

You might also like!