Country

2 years ago

Rahul gandhi says muslim league in secular: কেরলের মুসলিম লিগ ধর্মনিরপেক্ষ : রাহুল; তীব্র সমালোচনা বিজেপির

Rahul Gandhi
Rahul Gandhi

 

ওয়াশিংটন ও নয়াদিল্লি, ২ জুন: কেরলে কংগ্রেসের সহযোগী দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)-কে ‘ধর্মনিরপেক্ষ’ বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, ভোট-রাজনীতির স্বার্থেই রাহুলের এই মন্তব্য।

রাহুল বৃহস্পতিবার আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন। সেখানে বিজেপির ‘সাম্প্রদায়িকতা এবং মেরুকরণের রাজনীতি’ প্রসঙ্গে একটি প্রশ্নে উঠে আসে কেরলে কংগ্রেসর নেতৃত্বাধীন ইউডিএফ জোটের শরিক আইইউএমএল-এর প্রসঙ্গ। একটি প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘‘মুসলিম লিগ একটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল। মুসলিম লিগের কার্যকলাপ ধর্মনিরপেক্ষ। আমি মনে করি, ওই ব্যক্তি (যিনি প্রশ্নটি করেছেন) মুসলিম লিগ সম্পর্কে তেমন পড়াশোনা করে আসেননি।’’

ওয়াশিংটনে রাহুলের ওই মন্তব্যের পরেই বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্যের টুইট, ‘‘ভারত ভাগের জন্য দায়ী জিন্নার দল মুসলিম লিগকে ধর্মনিরপেক্ষ বলেছেন রাহুল! আসলে ওয়ানাডে ভোটে জেতার বাধ্যবাধকতাই তাঁর এমন মন্তব্যের কারণ।’’



You might also like!