Country

2 years ago

Arvind Kejriwal: রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দিলেন কেজরিওয়াল, পেলেন আগাম জামিনও

Arvind Kejriwal (File Picture)
Arvind Kejriwal (File Picture)

 

নয়াদিল্লি, ১৬ মার্চ : আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের আগাম জামিনের আবেদন মঞ্জুর করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। শনিবার সকালে আদালতে সশরীরে হাজিরা দেন কেজরিওয়াল। দিল্লি আবগারি নীতি মামলায় বারংবার ইডি-র হাজিরা এড়িয়েছেন কেজরিওয়াল, এরপরই আদালতের দ্বারস্থ ইডি। ইডি-র দু''টি অভিযোগের প্রেক্ষিতে কেজরিওয়ালকে ডেকে পাঠায় আদালত। সেই সমনে সাড়া দিয়ে শনিবার সকালে এসিএমএম দিব্যা মালহোত্রার এজলাসে হাজিরা দেন কেজরিওয়াল।

দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের এসিএমএম এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১৫ হাজার টাকার জামিন বন্ড এবং ১ লক্ষ টাকার সিউরিটিতে জামিন প্রদান করে। ইডি-র উভয় অভিযোগেই জামিন পেয়েছেন কেজরিওয়াল।এএপি দলের আইনি প্রধান সঞ্জীব নাসিয়ার বলেছেন, "আদালত মুখ্যমন্ত্রীকে (অরবিন্দ কেজরিওয়াল) তলব করেছিল। শেষ সময়ে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত হয়েছিলেন, যখন তাঁকে আবারও নির্দেশ দেওয়া হয়েছিল তখন তিনি বলেছিলেন, সশরীরে হাজির হবেন। তিনি শনিবার হাজির হয়ে জামিনের বন্ড জমা দিয়েছেন। জামিন দেওয়া হয়েছে।" আদালতে জামিন পাওয়ার পর ফেলে বাড়িতে ফিরে যান কেজরিওয়াল।


You might also like!