Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

J P Nadda: জেপি নাড্ডা হিমাচল প্রদেশের পরিস্থিতি নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন

JP Nadda (File Picture )
JP Nadda (File Picture )

 

নয়াদিল্লি, ১৪ আগস্ট : বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা হিমাচল প্রদেশের পরিস্থিতি নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং হিমাচল প্রদেশের বিজেপি সভাপতি রাজীব বিন্দালের সঙ্গেও আলোচনা করেন জেপি নাড্ডা। হিমাচলে বৃষ্টিপাত ও ভূমিধসের ফলে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন নাড্ডা।

জে পি নাড্ডা হিমাচল প্রদেশকে সবরকমের সহযোগিতার আশ্বাসও দেন। শুধু তাই নয়, জেপি নাড্ডা হিমাচলে বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান। নাড্ডা টুইট করে জানান, হিমাচল প্রদেশের সালান জেলার জাদন গ্রামে মেঘ ভাঙা বৃষ্টি এবং সিমলায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ফলে বহু মানুষের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও লেখেন, ‘আমি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, ঈশ্বর সবাইকে শক্তি দিক। এই দুর্যোগের সময়ে, বিজেপির প্রতিটি কর্মী হিমাচলের মানুষের সেবায় নিবেদিত। বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

You might also like!