Country

2 years ago

Jyotiraditya Scindia:ভারতের এভিয়েশন সেক্টর তিনগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে : জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Jyotiraditya Scindia
Jyotiraditya Scindia

 

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর : ভারতের এভিয়েশন সেক্টর তিনগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার লোকসভায় বললেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তিনি জানান, বর্তমান ১৪.৫০ কোটি থেকে ২০৩০ সালের মধ্যে বিমান যাত্রীর সংখ্যা বেড়ে ৪২ কোটি হবে৷ কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া বলেছেন, ২০১৪ সালে বিমান যাত্রীর সংখ্যা ছিল ৬ কোটি এবং গত নয় বছরে, সংখ্যাটি ১৪.৫০ কোটিতে পৌঁছেছে৷

তিনি জানান, এখনও পর্যন্ত ৭৫টি বিমানবন্দর আঞ্চলিক সংযোগ প্রকল্পের আওতায় এসেছে - উড়ান (উড়ে দেশ কা আম নাগরিক) যা দেশের পরিকাঠামো এবং সংযোগ উন্নত করার জন্য সরকার-সমর্থিত প্রয়াস। তিনি জানান, প্রথমবারের মতো এক কোটি ৩০ লক্ষ যাত্রী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। সিন্ধিয়া আরও বলেছেন, ট্রেনের ফার্স্ট এসির তুলনায় বিমান ভাড়া প্রতিযোগিতামূলক।


You might also like!