Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

G-20 Summit 2023: জি-২০ শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানাতে প্রস্তুত ভারত

G-20 Summit (File Picture)
G-20 Summit (File Picture)

 

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর : জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য প্রস্তুত রাজধানী দিল্লি । আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ভারতের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে দিল্লিতে বসছে চাঁদের হাট । শীর্ষ সম্মেলনে যোগদানকারী রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থাগুলির প্রধানদের স্বাগত জানাতে ভারত জোরদার প্রস্তুতি নিয়েছে।ভারত মন্ডপমেই হতে চলেছে দুই দিনের জি–২০ শীর্ষ সম্মেলন। নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে আন্তর্জাতিক সম্মেলনস্থল ‘ভারত মন্ডপম’, অনেক আগে যার নাম ছিল ‘প্রগতি ময়দান’।

বেশিরভাগ দেশের রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার আধিকারিকরা শুক্রবার সকালে দিল্লি পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। নাইজেরিয়া, মরিশাস এবং মেক্সিকো রাষ্ট্রের প্রধান এবং ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল এবং ইউরোপীয় কমিশন সহ অন্যান্য সংস্থার র্মকর্তারা বৃহস্পতিবার দিল্লি পৌঁছেছেন।

জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগনাউথ । তাকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সম্মেলন নিয়ে কৌতূহল রয়েছে সারা দেশে।


You might also like!