Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Narendra Modi: ভারত বিশ্ব অর্থনীতির জন্য প্রবৃদ্ধির ইঞ্জিন হয়ে চলেছে, প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৪ মার্চ : ভারত বিশ্ব অর্থনীতির জন্য প্রবৃদ্ধির ইঞ্জিন হয়ে চলেছে, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার এমএসএমএই সেক্টরের ওপর বাজেট পরবর্তী ওয়েবিনারে অংশ নেন। এই ওয়েবিনারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আমরা দেখেছি, যখন সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়, তখন তা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলে। বিশ্বের একজন বিশ্বস্ত অংশীদারের প্রয়োজন যেটি উচ্চ-মানের পণ্য উৎপাদন করে এবং সরবরাহ নির্ভরযোগ্য... এটি আমাদের জন্য একটি বড় সুযোগ। আমি চাই, আমাদের ইন্ডাস্ট্রি বিশ্বব্যাপী প্রত্যাশাকে নিছক দর্শক হিসেবে না দেখুক। আপনাকে আপনার ভূমিকা খুঁজতে হবে এবং এখানে নিজের জন্য সুযোগ তৈরি করতে হবে।"

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "এখন দেশে এমএসএমই-এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটিরও বেশি। এতে কোটি কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। এই বাজেটে, এমএসএমই-এর সংজ্ঞা আবারও প্রসারিত করা হয়েছে, যাতে আমাদের এমএসএমইগুলি এগিয়ে চলার জন্য আত্মবিশ্বাস পায়। এতে তরুণদের আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…