
কেভাডিয়া, ৩১ অক্টোবর: "দেশের ঐক্যের পথে, আমাদের উন্নয়ন যাত্রায় সবচেয়ে বড় বাধা তোষণের রাজনীতি"। রাষ্ট্রীয় একতা দিবসের ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "ভারত বিগত কয়েক দশক এই সত্যের সাক্ষী যে, তুষ্টকারীরা কখনই সন্ত্রাসবাদ, সন্ত্রাসের ভয়াবহতা এবং বীভৎসতা দেখে না। মানবতার শত্রুদের পাশে দাঁড়াতে পিছপা হচ্ছেন না তোষণকারীরা। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের তদন্তে অবহেলা করে এবং দেশবিরোধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকে। তুষ্টির এই ধারণা এতটাই বিপজ্জনক যে তা সন্ত্রাসীদের বাঁচাতে আদালত পর্যন্ত পৌঁছয়। এ ধরনের চিন্তা কোনও সমাজ বা দেশের উপকার করতে পারে না।"
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "এখন সমগ্র বিশ্ব জানে ভারতের সংকল্পের শক্তি, ভারতীয়দের সাহসিকতা এবং প্রখরতা, শ্রদ্ধা এবং বিশ্বাসের সঙ্গে ভারতকে দেখছে বিশ্ব।" প্রধানমন্ত্রীর কথায়, ঐক্যকে বিপন্ন করে এমন চিন্তা থেকে প্রতিটি দেশবাসীকে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হবে। উন্নত ভারতের লক্ষ্য অর্জনের জন্য, আমাদের দেশের ঐক্য বজায় রাখার জন্য আমাদের প্রচেষ্টাকে এক মুহুর্তের জন্যও ছেড়ে দেওয়া উচিত নয়। এক কদমও পিছিয়ে থাকবেন না। আমরা যে ক্ষেত্রেই থাকি না কেন, আমাদের শতভাগ দিতে হবে।"
