Country

2 years ago

President Droupadi Murmu:ভারতীয় সংস্কৃতিতে জ্ঞান ও শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিবন্ধকতাকে বাধা হিসাবে বিবেচনা করা হয়নি : রাষ্ট্রপতি

President Droupadi Murmu (File Picture)
President Droupadi Murmu (File Picture)

 

নয়াদিল্লি, ৩ আগস্ট: ভারতীয় সংস্কৃতিতে জ্ঞান অর্জন ও শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিবন্ধকতাকে কখনই বাধা হিসাবে বিবেচনা করা হয়নি। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, দৃষ্টিহীন ভাই-বোনদের একটি মর্যাদাপূর্ণ জীবন প্রদান করা সরকারের পাশাপাশি সমগ্র সমাজের দায়িত্ব। বৃহস্পতিবার নতুন দিল্লিতে ন্যাশনাল ফেডারেশন অফ ব্লাইন্ডের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মুর্মু। রাষ্ট্রপতি বলেন, "প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ জীবন প্রদান করা সমগ্র সমাজের দায়িত্ব।" তিনি আরও যোগ করেছেন, প্রতিবন্ধীরা যাতে যথাযথ শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ, অ্যাক্সেসযোগ্য পাবলিক প্লেস এবং একটি নিরাপদ ও উন্নত জীবন পায়, তা আমাদের নিশ্চিত করতে হবে।

রাষ্ট্রপতি বলেছেন, "দৃষ্টিহীনদের নিজেদের প্রতিভা দেখানোর জন্য কারও দয়া অথবা করুণার প্রয়োজন নেই, তবে সমান সুযোগ, শিক্ষা, উপযুক্ত প্রশিক্ষণ এবং কর্মসংস্থান প্রয়োজন। রাষ্ট্রপতি বলেছেন, ভারতে দৃষ্টিহীন-সহ বিপুল সংখ্যক প্রতিবন্ধী মানুষ রয়েছেন। আমাদের এই ভাই-বোনদের একটি মর্যাদাপূর্ণ জীবন প্রদান করা সরকারের পাশাপাশি সমগ্র সমাজের দায়িত্ব।" রাষ্ট্রপতির কথায়, "ভারতীয় সংস্কৃতিতে জ্ঞান অর্জন ও শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিবন্ধকতাকে কখনই বাধা হিসাবে বিবেচনা করা হয়নি। অন্ধ হয়েও সুরদাস রাধা-কৃষ্ণের জীবনকাহিনীকে যেভাবে ফুটিয়ে তুলেছেন এবং বর্ণনা করেছেন, চোখ থাকা ব্যক্তির পক্ষে তা করা অত্যন্ত কঠিন।"

You might also like!