Breaking News

 

Country

2 years ago

Anti-encroachment operation:দখল বিরোধী অভিযান চালিয়ে পুলিশ দিল্লির রানি ঝাঁসী রোডে দুটি উপাসনালয়ের দেওয়াল ভাঙে

police broke the walls of two places of worship on Rani Jhansi Road in Delhi
police broke the walls of two places of worship on Rani Jhansi Road in Delhi

 

নয়াদিল্লি, ২০ আগস্ট  : দখল বিরোধী অভিযান চালাতে গিয়ে গণপূর্ত দফতর রবিবার পিপলেশ্বর হনুমান মন্দির এবং মামু-ভাঞ্জে মাজারের সামনের দেওয়াল ভাঙে। জাতীয় রাজধানীর ঝান্ডেওয়ালা এলাকার রানী ঝাঁসী রোডে এই দখল বিরোধী অভিযানটি চালানো হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। রাস্তা প্রশস্ত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয় বলে জানা গিয়েছে৷ অভিযান চালানোর সময় পুলিশ রানি ঝাঁসী মার্গে ঝান্ডেওয়ালা মাতার মন্দিরের দিকে যাওয়ার পথ পুরোপুরি বন্ধ করে দেয়।

প্রত্যক্ষদর্শীদের জানিয়েছে, গণপূর্ত দফতরের জেসিবি সহ প্রচুর সংখ্যক পুলিশ এবং সিআরপিএফ কর্মী সকাল ৪টে নাগাদ ঘটনাস্থলে এসে দখল অভিযান শুরু করে৷

প্রায় সাত ঘণ্টা ধরে চলে দখল বিরোধী অভিযান। এই রুট সাধারণত খুব ব্যস্ত৷ এই দুটি উপাসনালয়ের কাছে অবৈধ নির্মাণের ফলে সন্ধ্যায় এই এলাকায় ট্র্যাফিক পরিচালনা করা দিল্লি পুলিশের কাছে খুবই দুরূহ হয়ে উঠেছিল৷

You might also like!