Country

2 years ago

Rajnath Singh:২০২৪ সালের নির্বাচনে বিজেপি ও এনডিএ গতবারের লোকসভা নির্বাচনেও চেয়ে বেশি আসন জিতবে : রাজনাথ সিং

Rajnath Singh
Rajnath Singh

 

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর : গতবারের লোকসভা নির্বাচনেও চেয়ে আসন্ন লোকসভা নির্বাচনে বেশি আসন জিতবে বিজেপি এবং এনডিএ। জোর দিয়ে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপি নেতা রাজনাথ সিং বলেছেন, "২০২৪ সালের নির্বাচনে বিজেপি এবং এনডিএ মিত্ররা গত লোকসভা নির্বাচনের চেয়ে বেশি সংখ্যক আসন জিতবে।"

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, "এখন দেখা যাচ্ছে, জনগণ নিজেদের মন স্থির করেছেনা, বিজেপি ২০২৪ সালে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।" প্রসঙ্গত, গতকালই মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের জয়লাভ করেছে বিজেপি। রাজস্থান ও ছত্তিশগড় কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি।


You might also like!