Breaking News
 
Weather update : তাপপ্রবাহে বিরতি, সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস, ভিজতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ Suvendu Adhikari : নবান্নে মুখ্যমন্ত্রীর আগমন, গার্ড অফ অনারে শুভেন্দু, স্বাগত জানালেন মুখ্যসচিব ও ডিজি ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর

 

Country

2 years ago

Rahul Gandhi:কংগ্রেস ক্ষমতায় থাকলে রাজস্থানে জাতিগত জনগণনা করা হবে : রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

জয়পুর, ২২ নভেম্বর  : কংগ্রেস ক্ষমতায় থাকলে রাজস্থানে জাতিগত জনগণনা করা হবে বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাজস্থানের ধলপুর জেলায় বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটি জন সভায় ভাষণে একথা বলেন। রাহুল গান্ধী অগ্নিপথ প্রকল্প প্রবর্তনের তীব্র নিন্দা করে এদিন আরও বলেন, এই প্রকল্প লক্ষ লক্ষ তরুণের স্বপ্নকে চুরমার করে দিয়েছে যারা দেশকে রক্ষা করতে চেয়েছিল।

বুধবার রাজস্থানের ধলপুর জেলায় নির্বাচনী ভাষণ দেওয়ার সময় কংগ্রেস নেতা আরও বলেন, "রাজস্থানে ক্ষমতা ধরে রাখার পরে কংগ্রেস প্রথম যে কাজটি করবে এখানে করবে তা হল জাতিগত জনগণনা করা। কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় আসার পর এটি জাতীয় স্তরেও পরিচালিত হবে।"

You might also like!