Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Cylinder Explosion: সিলিন্ডার ফেটে মুম্বইয়ে ভেঙে পড়ল বাড়ি; আহত ৪, সুরক্ষিত উদ্ধার ১১ জন

House collapses in Mumbai due to cylinder burst
House collapses in Mumbai due to cylinder burst

 

মুম্বই, ২৯ নভেম্বর: সিলিন্ডার ফেটে ও ভয়াবহ বিস্ফোরণের জেরে মুম্বইয়ে ভেঙে পড়ল একটি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে সংলগ্ন আরও তিনটি বাড়ি। মুম্বইয়ের চেম্বুর এলাকার ঘটনা। এই ঘটনায় আহত হয়েছেন ৪ জন, তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১১ জনকে। সিলিন্ডার বিস্ফোরণের পর ওই বাড়িতে আগুনও ধরে যায় বলে জানা গিয়েছে।

বিএমসি জানিয়েছে, বুধবার সকাল ৭.৫০ মিনিট নাগাদ মুম্বইয়ের চেম্বুর এলাকার গল্ফ ক্লাবের কাছে ওল্ড বারাকে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটি ভেঙে পড়ে। আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে শতাব্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, দমকল ও স্থানীয় বাসিন্দাদের সাহায্যে ১১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

You might also like!