হায়দরাবাদ, ১৬ মার্চ : তেলেঙ্গানার হায়দরাবাদে ভয়াবহ আগুন লাগল একটি তেলের গোডাউনে। শুক্রবার রাতে হায়দরাবাদের টোলিচৌকি এলাকায় অবস্থিত একটি তেলের গোডাউনে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ রূপ নেয়। রাতের অন্ধকারে তেলের গোডাউনটি দাউদাউ করে জ্বলতে থাকে, সেই আগুন নিভেছে প্রায় ১০ ঘন্টা পর শনিবার সকালে।
দমকল জানিয়েছে, শুক্রবার রাত ৮.৩০ মিনিট নাগাদ একটি তেলের গোডাউনে আগুন লাগে। শনিবার সকাল ৬টা নাগাদ দমকল কর্মীরা আগুন নিভিয়েছেন। আগুন নেভাতে সারারাত কাজ করেছে দমকলের ১২টি ইঞ্জিন। হায়দরাবাদের দমকল অফিসার শ্রীনিবাস রেড্ডি বলেছেন, আগুন নেভাতে প্রায় ১০ ঘন্টা সময় লেগেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।