Country

2 years ago

Srinagar-Sonmarg Gumri Highway blocked due to snowfall:ঐতিহাসিক মুঘল রোড ও শ্রীনগর-সোনমার্গ গুমরি হাইওয়েতে তুষারপাতের কারণে যানচলাচলে নিষেধাজ্ঞা

Mughal Road and Srinagar-Sonmarg Gumri Highway blocked due to snowfall
Mughal Road and Srinagar-Sonmarg Gumri Highway blocked due to snowfall

 

শ্রীনগর, ১৭ ডিসেম্বর  : ঐতিহাসিক মুঘল রোড ও শ্রীনগর-সোনমার্গ গুমরি হাইওয়েতে আবার নতুন করে তুষারপাতের কারণে রবিবার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তুষারপাতের কারণে ঐতিহাসিক মুঘল রোড এবং শ্রীনগর-সোনমার্গ গুমরি হাইওয়েতে রবিবার যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এক ট্র্যাফিক পুলিশ আধিকারিক একথা জানিয়েছেন।

তুষারপাতের কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে শ্রীনগর-সোনমার্গ গুমরি হাইওয়ে এবং মুঘল রোডকে যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ আধিকারিক আরও জানান, মহাসড়কে তুষার জমে যাওয়ার কারণে লাদাখের সঙ্গে সংযোগকারী শ্রীনগর-সোনমার্গ-গুমরি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, সড়ক দুটি যান চলাচলের উপযোগী করতে বরফ সরানোর কাজ চলছে। তবে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে উভয় দিক থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শনিবার রাতে কাশ্মীর উপত্যকার উপরের অঞ্চলে নতুন তুষারপাত হয়েছে যার কারণে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার সাধনা পাস, তাংধর, কেরান এবং মাচিলে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)-এর সৈন্যরা বর্তমানে তুষার সরানোর অভিযানে নিযুক্ত রয়েছে।

You might also like!