Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Uttar Pradesh: উত্তর প্রদেশের লখনউতে ভারী বৃষ্টি, সোমবার সব স্কুল বন্ধের নির্দেশ

Heavy rain in Uttar Pradesh's Lucknow, orders to close all schools on Monday
Heavy rain in Uttar Pradesh's Lucknow, orders to close all schools on Monday

 

লখনউ, ১১ সেপ্টেম্বর  : উত্তর প্রদেশের লখনউতে ভারী বৃষ্টির কারণে সোমবার সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। লখনউ-য়ের ডিসট্রিক ম্যাজিসট্রেট (ডিএম) ভারী বৃষ্টি কারণে এই নির্দেশিকা জারি করেছেন। পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের হয়রানির কথা মাথায় রেখেই ডিএম এই সিদ্ধান্ত নিয়েছেন। লখনউ-এর ডিএম এক্স-এ পোস্ট করে এই নির্দেশ দিয়েছেন। দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল পড়ুয়াদের বাড়ির বাইরে না বেরোনোর কথা বলা হয়েছে।

লখনউতে গত ১২ ঘন্টায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার সন্ধ্যে থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত সোমবার সকাল পর্যন্ত হয়েছে। যারফলে হয়রানির শিকার হয়েছেন লখনউবাসী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সংশ্লিষ্ট জেলা আধিকারিকদের ত্রাণ তৎপরতা শুরু করতে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ তহবিল দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি যেসব স্থানে জল জমে রয়েছে সেইসব এলাকায় কার্যকর জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন।

দিল্লি এবং লখনউ সহ দেশের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাতের ফলে বহু জায়গায় জল জমে রয়েছে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে।

You might also like!