Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

1 year ago

Jhansi hospital fire: হৃদয়বিদারক", ঝাঁসি মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডে ব্যথিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Jhansi hospital fire
Jhansi hospital fire

 

নয়াদিল্লি, ১৬ নভেম্বর : উত্তর প্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি শিশুর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, "উত্তর প্রদেশের ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিকেল কলেজে বেশ কয়েকটি নবজাতকের মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়বিদারক। ঈশ্বর শোকসন্তপ্ত পিতামাতা এবং পরিবারকে এই কষ্টকর আঘাত সহ্য করার শক্তি দিন। আমি আহত নবজাতকদের, দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তায় জানিয়েছেন, "উত্তরপ্রদেশের ঝাঁসি মেডিকেল কলেজে আগুন লাগার ঘটনা হৃদয়বিদারক। যারা নিজেদের নিষ্পাপ সন্তানদের হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। রাজ্য সরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ত্রাণ ও উদ্ধারের জন্য সম্ভাব্য সব রকমের চেষ্টা করছে।"

You might also like!