Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Anantonag Granade Attack:অনন্তনাগে গ্রেনেড হামলা, জওয়ান সহ তিনজন আহত, তল্লাশি অভিযান অব্যাহত

Grenade attack in Anantnag, three injured including a jawan, search operation continues
Grenade attack in Anantnag, three injured including a jawan, search operation continues

 

অনন্তনাগ, ১০ আগস্ট  : নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বৃহস্পতিবার গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় এই হামলা চলে। ঘটনায় এক সেনা জওয়ান সহ তিনজন আহত হয়। হামলার পর সন্ত্রাসবাদীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেফতার করবার জন্য নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলছে।

নিরাপত্তা বাহিনী অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকার আথলান গাদলে গ্রামে তল্লাশি অভিযান শুরু করেছিল। সেখানে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা করে । হামলায় এক সেনা জওয়ানসহ তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে।

হামলার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া সন্ত্রাসবাদীদের ধরতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলছে। অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী যাওয়া-আসার সব রুট বন্ধ করে দিয়েছে।

You might also like!