Breaking News
 
Rahul Gandhi : ‘ভয় পাবেন না, মঞ্চ ও জায়গা আপনিই বেছে নিন’, মোদিকে ফের প্রকাশ্য বিতর্কে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর Agniveer: অগ্নিবীরদের মেয়াদ ও বেতন বৃদ্ধি? সেনা সর্বাধিনায়কের ঘোষণায় নতুন চর্চা Chhath Puja 2026: ‘হিন্দুদের উৎসবে রাজনীতি নয়’, রবীন্দ্র ও সুভাষ সরোবরে ছটের অনুমতি ঘোষণা অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর! পঞ্চায়েতে ৭,১৯০ নিয়োগ, নতুন ভবন নিউটাউনে US Midterm Elections Results 2026: নির্বাচনে ভরাডুবির আশঙ্কা, তবু আত্মবিশ্বাসী ট্রাম্প! বললেন, ‘ইজরায়েলের প্রধানমন্ত্রী হতে পারি’ SC On Tulu Mondal Case: কলকাতায় ফিরতেই হবে টুলুকে, ৭ ডিসেম্বর পর্যন্ত শাস্তিমূলক পদক্ষেপে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

 

Narendra Modi :গান্ধীজির জীবনাদর্শ দেশবাসীর জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২ অক্টোবর  :জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীজির জীবনাদর্শ দেশবাসীর জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, সমগ্র দেশবাসীর পক্ষ থেকে পূজ্য বাপুকে তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম। সত্য, সম্প্রীতি ও সাম্য ভিত্তিক বাপুর জীবন ও আদর্শ দেশবাসীর জন্য সর্বদা অনুপ্রেরণা হয়ে থাকবে।”

এক্স-এ শ্রদ্ধা জানানোর পর দিল্লিতে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কেন্দ্রীয় মন্ত্রীরাও গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করেছেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…