Breaking News

 

Country

2 years ago

CM Vijayan:মুখ্যমন্ত্রী বিজয়নের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কেরলের রাজ্যপাল

Explosive allegations against CM Vijayan Kerala Governor
Explosive allegations against CM Vijayan Kerala Governor

 

তিরুবনন্তপুরম, ১২ ডিসেম্বর: এবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে শারীরিকভাবে হেনস্থার চাঞ্চল্যকর অভিযোগ আনলেন রাজ্যপাল আরিফ খান। সোমবার রাজ্যপালের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে এসএফআই কর্মীদের বিরুদ্ধে। তার পরেই ক্ষুব্ধ রাজ্যপাল এই অভিযোগ এনে বলেন, কেরলের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। যদিও রাজ্যপালের এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেননি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

শাসকদল সিপিএমের সঙ্গে সংঘাত নতুন নয় কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের। গত দু’বছর ধরে সংঘাতে লিপ্ত রাজ্য ও রাজভবন। এই অবস্থায় সোমবার দিল্লির বিমান ধরতে তিরুবনন্তপুরমের বিমানবন্দরে যাচ্ছিলেন কেরলের রাজ্যপাল। সেই সময়েই তাঁর গাড়ি ঘিরে ধরে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ শুরু করে এসএফআই সমর্থকরা। গাড়িতে ভাংচুর করারও অভিযোগ উঠেছে। রাজ্যপালের কনভয়তে সবমিলিয়ে তিনবার হামলা হয়েছে বলেই খবর। শেষ পর্যন্ত একটি জায়গায় কনভয় থামিয়ে দিয়েও বিক্ষোভ চলে। রাজ্যপাল গাড়ি থেকে নেমে আসেন। ওই সময় বিক্ষোবকারীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়।

গোটা ঘটনায় ক্ষোভ উগরে দেন কেরলের রাজ্যপাল। তিনি বলেন, “আমি সোজাসুজি বলছি, আমাকে শারীরিক নিগ্রহ করার জন্য লোক পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই গুণ্ডারাই রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রী কোনও অনুষ্ঠানে গেলে কি তাঁর কনভয়ে গাড়ি নিয়ে ঢুকতে পারে প্রতিবাদীরা? কিন্তু এখানে তো প্রতিবাদীদের গাড়িতে তুলে দিয়ে পালাতে সাহায্য করছে পুলিশ। আমি গাড়ি থেকে নামতেই পালিয়ে গিয়েছে প্রতিবাদীরা। স্বয়ং মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকলে পুলিশ বেচারা কী করবে?”

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে নানা ইস্যুতেই কেরলের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সংঘাত তীব্র আকার নিয়েছে। সেই টানাপোড়েনের মধ্যেই এবার সরাসরি পিনারাই বিজয়নের দিকে কার্যত ‘খুনের চেষ্টা’র অভিযোগ আনলেন আরিফ মহম্মদ খান। কেরল পুলিশ সূত্রে খবর, সাত জন এসএফআই সমর্থককে আটক করা হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

You might also like!