Country

2 years ago

Bharat Sankalp Yatra: বিকশিত ভারত সংকল্প যাত্রা : রাজৌরির পার্বত্য এলাকায় পৌঁছল সুসজ্জিত প্রচার ভ্যান

Bharat Sankalp Yatra
Bharat Sankalp Yatra

 

রাজৌরি, ৪ ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার পার্বত্য এলাকায় পৌঁছল বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচার। সোমবার রাজৌরি জেলার মাঞ্জাকোটে ব্লকের খান্না মান্ডির পার্বত্য এলাকায় পৌঁছয় সুসজ্জিত ট্যাবলো ভ্যান। সেখানে বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা হয়। অংশ নেন বিপুল সংখ্যক মহিলারাও।

জম্মু ও কাশ্মীরের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের জয়েন্ট ডিরেক্টর গুলাম আব্বাস বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী গত ১৫ নভেম্বর বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছিলেন...এই ভ্যানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের তথ্য রয়েছে...একদিনে, ভ্যানটি একটি ব্লকের দু'টি পঞ্চায়েতে পৌঁছয়, আমরা ভিডিও বার্তা এবং প্রিন্ট সাহিত্যের মাধ্যমে মানুষের কাছে পৌঁছচ্ছি। জেলা প্রশাসন পঞ্চায়েতে ক্যাম্পের ব্যবস্থা করছে। বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করছেন।"


You might also like!