
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর : দেশজুড়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ''বিকশিত ভারত সংকল্প যাত্রা''। প্রধানমন্ত্রী মোদীর এই প্রয়াসকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ এখন তুঙ্গে। জম্মু ও কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র থেকে দিল্লি- দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছচ্ছে সুসজ্জিত ট্যাবলো ভ্যান। সুসজ্জিত প্রচার ভ্যানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা হচ্ছে, বহু মানুষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছেন। বাড়ির দোরগোড়ায় কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে।
ইতিমধ্যেই দেশের ৬০ হাজারের বেশি গ্রাম পঞ্চায়েতে পৌঁছে গিয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচার ভ্যান। ১.৬ কোটিরও বেশি নাগরিক ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত করার সংকল্প নিয়েছেন। প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর ঝাড়খণ্ডের খুন্তি জেলা থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রার সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৫ ডিসেম্বরের মধ্যেই দেশের ৬০ হাজারের বেশি গ্রাম পঞ্চায়েতে পৌঁছে গিয়েছে বিকশিত ভারত সংকল্প যাত্রা।
