Breaking News
 
Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

 

New Delhi: পার্কিং নিয়ে বিবাদের জেরে দিল্লিতে চলল গুলি, বাবা ও ছেলে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি

New Delhi
New Delhi

 

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি : পার্কিং নিয়ে বিবাদের জেরে রাজধানী দিল্লিতে চলল গুলি। বৃহস্পতিবার রাতে দিল্লির যমুনা বিহার এলাকায় ঘটনাটি ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাবা ও ছেলে। বাবা ও ছেলেকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়, দু'জন আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। ওই পরিবারের ছেলে সৌরভ আগরওয়াল জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে আমার বাবা ও ভাই যখন বাড়ি ফিরছিলেন, তখন একটি গাড়িকে পাশের রাস্তা অবরুদ্ধ করতে দেখেন তাঁরা৷ বাবা ও ভাই ওই গাড়ির মালিককে তার গাড়িটি সরানোর জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি গালিগালাজ ও হুমকি দিতে থাকেন।


সৌরভ আরও জানিয়েছেন, এরপরই গাড়ির মালিক বন্দুক নিয়ে ১০-১৫ জন লোককে জড়ো করে। অতঃপর ওই দলের এক দুষ্কৃতী গুলি করে আমার বাবা ও ভাইকে জখম করে। আমার বাবা গুরুতর অসুস্থ এবং ভাই জখম অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…