Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

1 year ago

PM Modi in Uttrakhand: উত্তরাখণ্ডের বিকাশে একসঙ্গে কাজ করছে ডাবল ইঞ্জিন সরকার, প্রধানমন্ত্রী

PM Modi in Uttrakhand
PM Modi in Uttrakhand

 

হারসিল, ৬ মার্চ : উত্তরাখণ্ডকে বিকশিত রাজ্যে উন্নীত করার লক্ষ্যে ডাবল ইঞ্জিন সরকার একসঙ্গে কাজ করছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, "উত্তরাখণ্ডে গত ১০ বছরে চারধাম অল ওয়েদার রোড, আধুনিক এক্সপ্রেসওয়ে, রেলপথ, বিমান এবং হেলিকপ্টার পরিষেবা দ্রুত প্রসারিত হয়েছে।" বৃহস্পতিবার উত্তরাখণ্ডের হারসিলে একটি জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "উত্তরাখণ্ডের এই দেবভূমি আধ্যাত্মিক শক্তিতে ভরপুর, চারধাম ও অনন্ত তীর্থের সঙ্গে আশীর্বাদপ্রাপ্ত।"

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "মা গঙ্গার কৃপায় আমি দশকের পর দশক ধরে উত্তরাখণ্ডের সেবা করার সৌভাগ্য অর্জন করেছি। আমি বিশ্বাস করি, মা গঙ্গার আশীর্বাদেই আমি কাশীতে পৌঁছেছি এবং এখন আমি একজন সাংসদ হিসেবে কাশীর সেবা করছি। সেইজন্যই আমি কাশীতেও বলেছিলাম, মা গঙ্গা আমাকে ডাকছেন।" প্রধানমন্ত্রী আরও বলেছেন, "এই দশকে উত্তরাখণ্ডে পর্যটকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের আগে, প্রতি বছর গড়ে ১৮ লক্ষ তীর্থযাত্রী চারধাম যাত্রায় যেতেন। এখন প্রতি বছর প্রায় ৫০ লক্ষ তীর্থযাত্রী আসতে শুরু করেছেন।" মোদী বলেছেন, "এই বছরের বাজেটে ৫০টি পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিধান রাখা হয়েছে। এই গন্তব্যস্থলগুলির হোটেলগুলিকে পরিকাঠামোর মর্যাদা দেওয়া হবে। এর ফলে পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।"

You might also like!