Country

2 years ago

Rahul Gandhi at america california: লোকসভার সদস্যপদ খারিজ বিশাল সুযোগ দিয়েছে : রাহুল গান্ধী

Rahul Gandhi (File Picture)
Rahul Gandhi (File Picture)

 

ক্যালিফোর্নিয়া, ১ জুন: লোকসভার সদস্যপদ খারিজ তাঁকে বিশাল সুযোগ দিয়েছে বলে মন্তব্য করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভারতীয় পড়ুয়াদের সঙ্গে মতবিনিময়ের সময় রাহুল গান্ধী বলেছেন, তিনি কখনও কল্পনাও করেননি যে লোকসভা থেকে তাঁর সদস্যপদ খারিজ হওয়া সম্ভব। একইসঙ্গে রাহুল জোর দিয়ে বলেছেন, লোকসভার সদস্যপদ খারিজ তাঁকে জনগণের সেবা করার জন্য একটি "বিশাল সুযোগ" দিয়েছে।

রাহুল গান্ধী এখন আমেরিকা সফরে রয়েছেন, বুধবার রাতে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতীয় শিক্ষার্থীদের একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন রাহুল। উল্লেখ্য, ওয়ানাড (কেরল)-এর সাংসদ "মোদী পদবি" মন্তব্যের জন্য ২০১৯ সালের একটি ফৌজদারি মানহানির মামলায় সুরাটের একটি আদালত দোষী সাব্যস্ত হওয়ার পরে এই বছরের শুরুতে লোকসভার সদস্যপদ হারিয়েছেন।

রাহুল গান্ধী বলেছেন, তিনি যখন ২০০০ সালে রাজনীতিতে যোগ দিয়েছিলেন, তিনি কখনই কল্পনা করেননি যে কোনও দিন তাঁর সঙ্গে এমনটা হবে। তিনি রাজনীতিতে যোগদানের সময় যা ভেবেছিলেন, আর এখন যা দেখছেন তা সব কিছুর ঊর্ধ্বে। লোকসভার সদস্যপদ খারিজ হওয়া সম্পর্কে রাহুল উল্লেখ করেন, তিনি কল্পনাও করেননি যে এরকম কিছু সম্ভব। রাহুলের কথায়, "আমি মনে করি নাটকটি সত্যিই শুরু হয়েছিল, প্রায় ছয় মাস আগে। আমরা সংগ্রাম করছিলাম। ভারতের সমস্ত বিরোধী দল লড়াই করছে। বিশাল আর্থিক আধিপত্য। আমরা আমাদের দেশে গণতান্ত্রিক লড়াইয়ের জন্য লড়াই করছি।"


You might also like!