
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন সংসদ ভবনে হামলার ঘটনায় লোকসভার নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এবার কর্তব্যের গাফিলতির অভিযোগে আট কর্মীকে বরখাস্ত করা হল। ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। নতুন সংসদ ভবনে রং-বাজি কাণ্ডের পর নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
মার্শালদের চোখে ধুলো দিয়ে কী করে দুই অভিযুক্ত গ্যালারি থেকে ঝাঁপ দিল, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কর্তব্যের গাফিলতির অভিযোগে লোকসভার ৮ কর্মীকে বরখাস্ত করল লোকসভা সচিবালয়। বরখাস্ত কর্মীরা হচ্ছেন রামপাল, অরবিন্দ, বীর দাস, গণেশ, অনিল, প্রদীপ, ভিমিত এবং নরেন্দ্র।
