Country

2 years ago

Delhi Police arrested Shahnawaz: দিল্লি পুলিশের হাতে ধরা পড়ল কুখ্যাত সন্ত্রাসবাদী শাহনওয়াজ

Delhi Police arrested Shahnawaz
Delhi Police arrested Shahnawaz

 

নয়াদিল্লি, ২ অক্টোবর : দিল্লি পুলিশের স্পেশাল সেল, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) দাগী আসামি, সন্ত্রাসবাদী শাহনওয়াজ ওরফে শফি উজ্জামাকে গ্রেফতার করেছে।

এনআইএ, পেশায় ইঞ্জিনিয়ার শাহনওয়াজকে ধরিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে ৩ লক্ষ টাকা ঘোষণা করেছিল। পলাতক শাহনওয়াজ দিল্লির বাসিন্দা। পুনে পুলিশের হেফাজত থেকে পালিয়ে দিল্লিতে বসবাস করছিল শাহনওয়াজ। রবিবার গভীর রাতে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, দাগী আসামি শাহনওয়াজ বড় ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। বিশেষ সেল এখন তাকে জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে দিল্লিতে আইএসআইএসের তিন জঙ্গি লুকিয়ে থাকার খবর পাওয়ার পর থেকেই সম্ভাব্য এলাকায় নজরদারি চালানো হয়। রবিবার গভীর রাতে ধরা পড়ে দাগি আসামী তথা সন্ত্রাসবাদী শাহনওয়াজ। তাকে জিজ্ঞাসাবাদ করে তিন-চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে স্পেশাল সেল। এখনও পর্যন্ত তিনজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয়েছে।


You might also like!